তেষ্টার নাম চৌধুরী
তেষ্টার নাম চৌধুরী
তেষ্টার নাম চৌধুরী আর টেস্টার অয়নাভ
শ্যাম্পুর নাম রিরংসা আর এন্টি-অমিতাভ।
পুকুরের নাম ইন্দ্রিয়ক্ষুধা, সলিল বিভূষণ-
বাঁধনের নাম কুম্ভীরাশ্রু, অন্তর তমসাভ।
প্ৰণয়ের নাম পুকুরের পাড়, কুঞ্জ পিছল সিঁড়ি
পানীয়ের নাম অধরামৃত, ওষ্ঠভূষণ বিড়ি।
সখীদের নাম অজ্ঞাত আর ঘটনা দৃশ্য দূষণ।
সিনেমার নাম লাভস্টোরি আর ভিজুয়াল বিচ্ছিরি।