পদ্মবাসে প্রীতিলতা
পদ্মবাসে প্রীতিলতা
পদ্মবাসে প্রীতিলতা, বসন্ত আগত যথা
পীতাভ বেশ পরিধানে- লুপ্ত শ্রমের ব্যথা।
রসনির্ঝর সহকারে, এলেন যখন নির্বিকারে
ঘায়েল হয়ে পড়ল কতক মধুপ পথের ধারে।
নীলচে রঙের পাঞ্জাবিটি, ধোপদুরস্ত পরিপাটি
খুশির আমেজ ছড়িয়ে দিল চারদিকে।
পাঞ্জাবি তার জিন্সে-জুতোয়, প্রেমের ঝোঁকে-
হলুদ ছাড়া দেখছে যেন সব ফিকে।
দুই জোড়া চোখ, অগণিত লোক- তবু হয়রান খুঁজে
সে খোঁজে খুজুক, আর আমাদের কাজ নেই সব বুঝে।
মিললোও আঁখি, বুঝতে বাকি রইলো না আর কারো-
জগৎবাসী ঈর্ষা-চাষী, লুকিয়ে ক'দিন রাখতে হবে আরও।