প্যারোডি (এই খাঁড়া দেখে ভয়ে গো)
প্যারোডি (এই খাঁড়া দেখে ভয়ে গো)
এই খাঁড়া দেখে ভয়ে গো
ভেড়া ডাকে, কাঁদে বলির খাসি।
খাসি ডাকে ভয়ে ভয়ে গো
বেলা যে যায় বয়ে গো
হচ্ছে বলির দেরি ওগো
মালা ও তো রেডি গো..।
ঢাকির ঢাকের তালে তালে
খাঁড়া ওঠে দুলে গো
হুক্কা হুয়া ডেকে ওঠে
বনের পাশের ঝোঁপে গো;
গার্লফ্রেন্ড যে কাঁদছে ঝোপে,
কাঁদছে বলির খাসি গো।
কালো রঙের খাসি সে যে
ভয়ে চেবায় ফুল গো
তার দশা দেখে ভেড়া হাসে
ভাবছে এবার ছুট গো।
কাঁদন দেখে সবাই বলে
ইমোশনাল ফুল গো।