প্রতাপ মণ্ডল
প্রতাপ মণ্ডল
"টের পেয়েই ঢিল ছুঁড়েছে ওরা, ছিঁড়ে গেছে পাদুকা।
লেলিয়ে দিলো কুকুর পেছনে, দয়ামায়া নেই প্রাণে!
তিনদিন ধরে খুঁজে পেয়ে শেষে, শ্রান্ত এবং ভুখা
যখন নিঃশব্দে পা বাড়ালাম গাঁজার বাগানপানে-
ওদের কথা ভেবেই তো আওয়াজ করিনি!
তাও ওরা করল তাড়া হিংস্র জানোয়ারের মতন।
দু'চারটে পাতা কেবল, নিইনি তো আর মানিক রতন!
পালিয়ে আমি রক্ষা পেলাম, প্রাণ কাঁদে গাঁজা বিনে।
এবার গেলে খালি পায়ে যাব; যাব না আর দিনে,
আজকে রাতেই আবার যাব, তাড়া খেলেও ধরা তো পড়িনি!"