পল্লব
পল্লব
(এক ঘনিষ্ঠ বন্ধুর তীব্র শোকের সময় আমাদের তীব্র ব্যাংগাত্বকধর্মী ভালোবাসা থেকে এই প্রবল কাব্যিক বেদনারসাসিক্ত কাব্য।)
পথে তো হবেই জানি ভুল, সহচরী-
পথে কি হারাবে ফের যাত্রাসন্ধিক্ষণে?
লক্ষ্যহীন পথিকের এ অনন্ত ভ্রমণে
তোমার অভীষ্টে হলে নিরর্থক দেরি;
লগ্নাহূত হলে হবে ভিন্নকন্ঠলীনা?
হিসাবনিকাশ যদি মেটাতেই চাও-
বকেয়া মিটিয়ে হবো আমিও উধাও।