পাশের পাড়ায় বিয়েবাড়ি, সেদিন শীতের রাত
পাশের পাড়ায় বিয়েবাড়ি, সেদিন শীতের রাত
পাশের পাড়ায় বিয়েবাড়ি, সেদিন শীতের রাত
খাসির হাড়ে কামড় দেখেই মনটা হলো কাত।
কত ভোজে যোগান দিলাম পনির টিক্কা, চিকেন কারি
পাইনি কোথাও এমনতর সাফসুতরো পাত।
চিবিয়ে, চেটে, সফেদ প্লেটে- করলে আমায় মাৎ।
আমার মনে লাড্ডু ফোটে, ফুচকা খাওয়ার লোভ-
অশান্ত এই বুভুক্ষু প্রাণ- মন না পাওয়ার ক্ষোভ।
উদ্বেলিত চিত্তে আমি এগিয়ে গিয়েও যখন থামি,
মনটা হারায় তোমার প্লেটে, হৃদয়ে বিক্ষোভ
মাঝখানে তার তোমার প্লেটে এই বাতাসীর লোভ।