পাহাড়তলীর শান্ত গেরাম
পাহাড়তলীর শান্ত গেরাম
পাহাড়তলীর শান্ত গেরাম
চারদিক ঘেরা স্নিগ্ধ শ্যামলিমায়।
তার মাঝেই পদ্মনিবাস
কুঞ্জ নিবিড়, পাদপের ঘন ছায়।
চৌহদ্দিতে উদ্ধত বেষ্টনী,
অপচিত পান, ক্ষীণবল কৃশকায়।
অপরাহ্নে সারদার পূজা শেষে, বসেছিল সবে ধ্যানে।
পানের অন্তর উতলা, বিচল, উতরোল- জানে জ্ঞানে
আসিবে সত্য কমরেড তার আজিকে প্রসূন-বাগে।
প্রতীচী-প্রাচীরে কলঘোষ শুনি বিপ্লবী কচি পান
মৃদু পদব্রজে সেদিকেই ধায়, না শোনার করি' ভান।
মনে হয় কেউ দেখেনি তখন বাগানে আসার আগে।
কমরেড বাহু প্রসারিত করি পান-বাহুমূল ধরি
টান দিলে পান বলে "ছেড়ে দাও, লাগছে যে সুড়সুড়ি!"
শুনি কমরেড ছাড়িল পানকে সখেদে অতি রাগে।
ভাঙিল পানের কোমরের হাড়, হাঁটাচলা বড় কষ্ট
পালানোর শখ চিরতরে গেল, প্রেমের বাসনা নষ্ট।
পানই শুধু জানে ঠ্যাং ভেঙে গেলে জুড়তে ক'দিন লাগে।