ফেসবুকে এই পদ্য
ফেসবুকে এই পদ্য
ফেসবুকে এই পদ্য
সুকৌশলে ছন্দোবদ্ধ,
ঢেঁকিবাহন পড়ে ঋদ্ধ
মনোবাঞ্ছা অল্প বিস্তারিতে।
স্মরি গুরু রসরাজে,
অনঙ্গলোভন সাজে
যে বিরাজে ধরামাঝে;
পাপমগ্ন জীবে নিস্তারিতে।
রসরাজে যে না ভজে
ভবপঙ্কে নিতি মজে,
মুক্তি নেই অন্যথায়-
বিনে রসরাজপাদপদ্ম।
ওহে ভন্ড বজ্রযানী,
শুনে নাও গুরুবানী-
"আশ্রমের বাকি চাঁদা
পরিশোধ করে দাও সদ্য।"