বাতাসীর বেদনা
বাতাসীর বেদনা
বাতাসীর সাথে হয়েছিল দেখা বিবাদী বাগে
শুধোলেম তারে গার্হস্থ্য চলছে কেমন,
শুকলাল কি আগের মতই আছে তেমন
যেমন ছিল ক্ষ্যাপার মতন বিয়ের আগে!
বাতাসীর চোখ জল ছলছল; কাঁদিয়া কাঁদিয়া কয়,
"বোলো নে'কো দাদা, ওই ব্যাটারে নিয়েই তো যত ভয়।
মাঝে মাঝে সে যে মাঝরাতে জাগে, মার্ক্সের নামে দেয় হাঁক;
প্রণয় বোঝে না, শোনে না আমার আদরমাখানো ডাক।
আমিও নাকি বৃহৎ পুঁজির চক্রান্ত, আরও কি কি যা তা!
আমি তো জানি না কি যে ছাই বলে ওসব ছাতার মাথা।
অষ্টম কোন সরকারে শুনি মন্ত্রী হবার চান্স আছে,
সিএমের গদি না পায় যদি ঝুলবে হিজল গাছে-
এইসব কথা নিতি নিতি বলে, বলো তো কেমনে ঘর করি?
মনে মনে তাই ভাবছি আমিও তোমার মতই হিমালয়ের পথ ধরি।"