বসব না আর
বসব না আর
বসব না আর, এইবার চলি, বেশ?
কল্কে নিভেছে, সিদ্ধিও দেখি শেষ!
ডালের ঝোলে মাখিয়ে নিয়ে গাঁজা
খাচ্ছ যখন ধুতুরার পাতা ভাজা;
বসলে একাই, বললেও না খেতে
বসেছিলাম আশায় মাদুর পেতে-
তাকিয়ে র'লাম, সবটা খেয়ে গিলে
দু'টান দেবে ভেবেছিলাম, অন্তত,
ভাবছি এখন মানুষ হলেই বেশ হত!😢
বোঝে না কেউ ছাগল হওয়ার দুঃখ কত
হতাম মানুষ, TMC-তে যোগ দিলেই বেশ হত!