ভগবান, তুমি মাধ্যমিকে, এইচএসে, গার্লফ্রেন্ড জোটালে
ভগবান, তুমি মাধ্যমিকে, এইচএসে, গার্লফ্রেন্ড জোটালে
ভগবান, তুমি মাধ্যমিকে, এইচএসে, গার্লফ্রেন্ড জোটালে
আমারই কপালে
তারা বলে গেল "তুমিই শ্রেষ্ঠ", বলে গেল "তুমি সেরা"-
"তুমিই ওগো প্রথম পেয়ার মেরা"।
সুন্দরী তারা, ধনীর দুলালী- তবুও তাদের সবে
ফিরিয়ে দিয়েছি; তোমায় পূজেছি বন্দনাগীতে-স্তবে।
আমিও দেখেছি বন্ধুর প্রেমে মগ্ন প্রণয়িনী
খেলে কত ছিনিমিনি,
আমিও দেখেছি বাঁশ দিতে মোরে কত মেয়ে করে চেষ্টা
তোমার আশিসে বিফল হয়েছে শেষটা।
আমিও দেখেছি পীযুষের মত কত শত মোহগ্রস্ত
কি বেদনায় পথ ভুল করে, ঘুরে মরে পথভ্রষ্ট!
কন্ঠ আমার স্তব্ধ আজি হে, কীবোর্ডও জং-ধরা;
দুঃখ ঘুচাও ত্বরা।
লুপ্ত করো হে আজিকে আমার করুণ নির্জনতা।
ঘোচাও আমার দীর্ণ প্রাণের ক্লিষ্ট জীর্ণ ব্যথা।
হে ভগবান, বলে দাও শুধু, কেন এতদিন পরে
শুকলালের এই মনোহর রূপ দেখাইলে আজ মোরে।