যেদিন তুমি রাগ করো না
যেদিন তুমি রাগ করো না
যেদিন তুমি রাগ করো না, সন্দেহ হয় গাঢ়-
মাথার ব্যামো হলো নাকি অম্ল জমে পেটে!
ঝগড়া ভুলে সারাটা দিন থাকতে তুমি পারো?
ব্লক করো নি আমায় আবার যত্রতত্ৰ নেটে?
শান্ত তুমি, সে তো বটেই, আর কি ভিন্ন বলি?
ঘাড়ে আমার ক'টা মাথা, নিজের মত চলি!
যেমন তুমি চাইবে দেবী, তেমন হবে পূজন;
তুমি আশ্রয়, আমি আশ্রিত- এই তো আমরা দু'জন।
টিমও হবে, করবে খেলা পঙ্গপালের বাহিনী।
ওদের কি আর বলব তখন এমন রাগের কাহিনী?