রবিবাবু হয়ে কাবু মহুয়ার নেশাতে
রবিবাবু হয়ে কাবু মহুয়ার নেশাতে
রবিবাবু হয়ে কাবু মহুয়ার নেশাতে
সাধনকে শুধোলেন দুধে জল মেশাতে।
এইবারে বেরোবেন বাজারের দিকে তাই
তড়িঘড়ি করে দুধে ভেজাল মেশানো চাই।
সহোদর বৃকোদর তাই শুনে খুশিতে
ঢকঢক ঢালে গালে ছিপি খুলে ঘুষিতে।
দাদা গেলে বাজারে ঘরের রঙিন নীর
বৃকোদর-উদরেই গিয়ে হবে সুস্থির।
জোটে না বাংলা ছাড়া গন্ধও বিদেশির
দাদা যা'ই আনে, চেটে দেখে সে তলা শিশির।