রোহিত মৎস
রোহিত মৎস
রোহিত মৎস- মাথা নয় মোটা বেশি
চার থেকে পাঁচ ইঞ্চি মাত্র সাইজ
ভোঁতা থুতনি, মাইনর অতি লিবিয়া।
লেবিও রোহিতা নিরামিষভোজী
মাংসের প্রতি নেই তার কোনো লোভ;
শুকলাল রাই-রাগী তা শুনেছি,
রুইয়ের প্রতি ঈর্ষা-প্রসূত ক্ষোভ।
রোহিত মৎস- মাথা নহে বেশি শার্প
লিবিয়া-আগত নহে সে বিদেশি কার্প।
নহে মাইনর, রহে সে জলের তলে;
লোকে তবু তাকে নিয়ত থার্সটি বলে।
ফুল তাকে ভাবে প্রতিদ্বন্দ্বী
শুকলাল ভাবে অনুপমা-চোর।
সুধামুখী ভাবে নব মহার্ঘ্য
লোকে জানে আশু আঁধি ঘনঘোর।