সান্ধ্য জীবন (কম্বো কবিতা, খিচুরী)
সান্ধ্য জীবন (কম্বো কবিতা, খিচুরী)
সান্ধ্য জীবন (কম্বো কবিতা, খিচুরী)
আলোর ঝালর নামে রাতের ছায়ায়,
বাক্যালাপ নাতিদীর্ঘ, বিহঙ্গ-বাসরের
লহরীতে লালায়িত নিপুণ সুষমা।
মাঙ্গলিক ঘোর-লাগা আকন্ঠ সবুজ ভর্তি গ্রাম,
থামে, চায়, চেয়ে দেখে দিগন্তসীমায়
মোমের দেয়ালে ঠাসা ঘন স্বর্নরস ঢেলে কোষে
টানাটানি লেগে আছে দিবালোক-আঁধারে।
সহজ সহাস্য ব্যস্ত তৃপ্তি দেয়
মর্মে যদি জানো স্বধার্মিক
পাকানো শনের মত কুন্ডলী পাকিয়ে
দখিন দুয়ারে কাঁদে
কতদিনকার সেই বাঁচার অভ্যাস!
পাথরে মোড়ানো এই হৃদয় নগরে
ডাকে না শিয়রে কোনো আনত অত্যয়
রচে না বিরোধ-বদ্ধ আশ্রিত স্মরণে
পোড় খাওয়া বাসনার কৃতান্ত বিলাপ।
পারিষদ বেদনার অশ্রান্ত ক্ষরণে
ডাহুক-কন্ঠে শুনি চেতনার বিস্মৃত আলাপ।