সৌভিক ভট্ট
সৌভিক ভট্ট
রাজ্য আমার চাই না, জননী, চাই শুধু তব কন্যারত্ন-
তার মনেরই অনুরাগের একক অধিকার। করিব যত্ন
আপন-অধিক, রাখিব আমার হৃদয়মাঝে;
বাসিব ভালো পরম আদরে। অনুপম ধরা মাঝে
ঘোষিত হইবে আমার প্রেমের অবিনশ্বর গীতি।
মাতা, যেমতি আমারে তফাতে ঠেলিছে ধনি,
মনে হয় যেন দংশন করে প্রত্যাখ্যান-ফণী
নিয়ত আমারে; জানি না কিমতে বাঁচাই বেচারা
পরান আমার রাজকন্যার মৃদু বাহুপাশ ছাড়া।
চাই শুধু তাই রাজকন্যা, রাজত্বে আর নেই মতি।