সৌভিক ভট্ট 2
সৌভিক ভট্ট 2
হে রাজন্, নাহি কিছু আর বলিবার?
নাহি মোর লাগি তব অন্তপুরমাঝে
সামান্য আশ্রয় বাঁচিবার?
নহে কি আমার তরে ঈশ্বর্যের,
করুণার অণুমাত্র লেশ?
হে রাজন্, তবে আজ সভাগৃহ মাঝে
ঘোষিত হউক তব মনোগত বাণী।
সর্বত্র জ্ঞাপিত হউক আজি,
অভাগার অধিকারে নহে অনুগ্রহ-
নহে কিছু প্রার্থনীয় দাবি।
অনুমতি যাচি শুধু প্রার্থনার-
অগণিত অপরাধ মার্জনার,
ধৃষ্টতার করিয়াছি যত কিছু
সেসবে উপেক্ষা না করে;
আমাকেই একেবারে ভুলিবারে,
আমাকেই একেবারে মনে না রাখার।