সমাপিকা দে কেন কাঁদে একা বনে
সমাপিকা দে কেন কাঁদে একা বনে
সমাপিকা দে কেন কাঁদে একা বনে
ক্যামেরাটি অফ করে যায় দরশনে
প্রিয় তার কাননেতে আছে বসে মালা গাঁথে
দে'কে নিয়ে কুঞ্জে সে যাবে বুঝি রাতে
লেনিন বোঝার তিথি অবসান প্রায়
তরাসে যে দে'র প্রাণ আশু বাহিরায়
আজি এ মাধবী নিশি, পুলকিত দশদিশি
হাতে বুঝি দেখা যায় চুল্লুর দেশি শিশি।
শিশি বুঝি হাফ শেষ, কে খেয়েছে জানি না
সমাপিকা খায় কি না, তা আসলে জানি না।
সমাপিকা ফিরে বলে মৃদু করে স্বর-
"ঈশ্বরের দোহাই তোরা এবার তো চুপ কর
এবার যাব অভিসারে, রাস্তা থেকে সর।
(দূর থেকে দেখা যায় কার যেন অবয়ব
কেউ কিছু বলে নি'কো, বুঝে গেছে সব।)
প্রিয় মোর দূরে ওই করে পায়চারি, মৃদু যার হাঁটা
কুমির নামটি ওর, দেখ দেখ কত খাঁজকাটা।"