সায়ন
সায়ন
সাঁঝের বেলায় সায়ন বাছা খাচ্ছিল বেশ চপমুড়ি,
গিন্নীর তেজে আয়না যখন হয়ে যাচ্ছিল ঈর্ষাকাতর;
সাজগোজ নয়, কেবল একটু আইলাইনার-আরবি আতর
তাই দেখেই সায়ন বাছার লাগলো মনে সুড়সুড়ি।
যাত্রাপালায় বিবেক যেমন বলে, তেমনি বলল সায়ন-
"গালে অত ময়দা কেন, মেকআপ কেন মুখে?"
তারপরেই ঝাঁটা উড়ে এসে লাগলো বাছার বুকে,
সায়ন মোটেই ভীরু তো নয়, পালালো বুক ঠুকে
বাগানবাড়ি ছেড়ে সোজা গাঁয়ের ইস্টিশনে।
আমবাগানের শোকে বাছা যাবেই বৃন্দাবনে।