হঠাৎ শুনে ফেলা ফোনালাপ
হঠাৎ শুনে ফেলা ফোনালাপ
অনেক কথা হলো বলা, এবার তবে রাখি-
মন বলছে তোমায় ছেড়ে কেমন করে থাকি!
প্রাণ বলছে এই তো আছো, তুমি আমার সাথে
এই তো দিলে তোমার দু'হাত আমার এ দুই হাতে।
অবাক আমি তাকিয়ে থাকি আবার নিজের দিকে
সব কিছুই কেমন যেন লাগছে বড়ো ফিকে।
বলবো আরো অনেক কিছু, বলার আছে অনেক
ওয়েট করো একটুখানি, দাঁড়াও দেখি ক্ষণেক!
ভুলে গেলাম বলতে তোমায় ভালোবাসি আমি
দেখে ফেলবে লোকে আবার, এবার রাখো তুমি।
না না, শোনো, একটা কথা, আসছো তুমি কবে?
আসবে তো, ঠিক? নাকি তোমার সাথে-
দেখা হবে স্বপ্নে শুধু? দিনে কিংবা রাতে!!